মোংলায় বিএনপির বিক্ষোভ
খুলনা অফিস: সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বুধবার দুপুরে মোংলা পৌরসভার সামনে আয়োজিত প্রতিবাদ সভায় নেতাকর্মীরা এমপির প্রতি ঘৃণা প্রদর্শন করে কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ করেন।
‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে দুপুর ১২টায় শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যেভাবে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, দলটির নেতাকর্মীরা এখনও সেই মানসিকতা থেকে বের হতে পারেননি। ধর্মের নাম ব্যবহার করে এখনো নারীদের ওপর নির্যাতন ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ফাঁসের ঘটনাকে তারা জামায়াতের চরিত্রের বহিঃপ্রকাশ বলে দাবি করেন।
মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘জামায়াতের এমপি গাজী নজরুল যে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন সেটা বাংলার মানুষ দেখেছে। তার এ ধরনের কর্মকাণ্ড মুসলমান হিসেবে আমাদের ব্যক্তিত্বে আঘাত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং থুথু নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে মঙ্গলবার নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে শ্যামনগরেও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। নির্বাচন কমিশনও তার সংসদ সদস্য পদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments