ডেস্ক রিপোর্ট: শীতের আবহকে সামনে রেখে শীতকালীন মেলার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি’র বার্ষিক এ আয়োজন, ‘উইন্টার ফেয়ার,’ রাজধানীর বসুন্ধরায় স্কুলটির ক্যাম্পাসে আগামী ২৯ নভেম্বর (শনিবার), বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসবের আমেজ ও ঐক্যবদ্ধ থাকার চেতনা নিয়ে মেলায় থাকবে বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম।
মেলায় আয়োজন করা হবে মনোমুগ্ধকর নানা পরিবেশনা, থাকবে বিভিন্ন স্টল ও সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং টিকিট মেলার দিনে স্কুলের প্রধান গেট থেকে কেনা যাবে। মেলার প্রধান আকর্ষণের মধ্যে থাকবে আইএসডি শিক্ষার্থীদের লাইভ পারফরমেন্স এবং ব্ল্যাক জ্যাং ও তার ব্যান্ডের পরিবেশনা।
এ আয়োজন নিয়ে আইএসডি’র ডিরেক্টর স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল বলেন, “উইন্টার ফেয়ার আমাদের স্কুলের অন্যতম বার্ষিক আয়োজন। এ আয়োজন আইএসডি’র সৃষ্টিশীলতা, সহমর্মিতা ও আন্তরিকতার প্রতিফলন। প্রাণবন্ত এ আয়োজনে সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন; তারা একসাথে হয়ে সারাদিন গান ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করেন এবং উৎসবমুখর পরিবেশে শীত আমেজ উদযাপন করেন। এ আয়োজনকে সত্যিকার অর্থেই বিশেষ করে তুলতে ‘উইন্টার ফেয়ার’ -এ আসার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই।”
উইন্টার ফেয়ার আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে কমার্শিয়াল ব্যাংক (টাইটেল স্পনসর), ইউনাইটেড হেলথকেয়ার ও বসুন্ধরা টিস্যু (গোল্ড স্পনসর), বঙ্গস, লং বিচ হোটেল কক্সবাজার ও বক্সলাইট (সিলভার স্পনসর) এবং হাইপার প্লেগ্রাউন্ডস (অ্যাক্টিভিটি পার্টনার)।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments