পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বাস টার্মিনালে বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে ওই রাতে রিপনের নেতৃত্বে থাকা ৫-৭ জন এবং ওবায়দুল এর নেতৃত্বে থাকা ৮-১০ জনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ চলাকালে রিপন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে ৪নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গতরাতে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আহতরা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments