বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হাকিম সরদারের ছেলে মোঃ সুমন সরদারের (৪৮) বাড়িতে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি ও বাসার একজন গৃহকর্মী ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বরিশালে আত্মীয়ের বাসায় ছিলেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে তিনি দেখতে পান ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করছে।
এ সময় ডাকাতদের কয়েকজন তাকে হাত বেঁধে কম্বল দিয়ে পেঁচিয়ে ফেলে এবং অন্য কক্ষে থাকা গৃহকর্মীকেও একইভাবে নিয়ন্ত্রণে নেয়। পরে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ঘরের আলমারি থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
ডাকাতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে। তাদের পরনে প্যান্ট-শার্ট ছিল এবং কয়েকজনের হাতে লাঠি ও লোহার রড ছিল। ভুক্তভোগীর চিৎকারে ডাকাত দল ভোরের দিকে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো করে রেখে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ও গৃহকর্মী শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানা গেছে। তারা কাউকে শনাক্ত করতে পারেননি।
ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
সব মন্তব্য
No Comments