বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় র্যালী শেষে বেলুন উড়িয়ে মৎসপক্ষের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পুকুরে মৎস্য উপমুক্ত করে হলরুমে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশন ভূমি নজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জলিল । আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম মহন্ত, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা উয়াদুত বিন নুর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করতে সরকার ও সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments