রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার জয়শ্রী বাজারে পথ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ কামাল এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী হাওর বন্ধু, জননেতা কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালিব খান, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জ্বল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, জনগণ আমার অভিবাক, তাই সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকলের কাছে ধানের শীষে ভোট চাই, আবার দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments