স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা জরুরি। ‘স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে। এটা অস্বীকার করে লাভ নেই,’ মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোয় বেতন পাচ্ছেন। এর মধ্যে মূল্যস্ফীতির কারণে প্রকৃত বেতন কমে গেছে। তাই নতুন বেতনকাঠামো চালুর কাজ চলছে।
অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো পর্যায়ক্রমে কার্যকর করা হবে। এতে কর্মজীবনের কাঠামো, পারফরম্যান্সভিত্তিক প্রণোদনা, নতুন বেতন স্কেল ও মূল বেতনের সূচকায়ন—এই চারটি স্তম্ভ থাকবে। তিন বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বেতন বাড়ানো মানে শুধু কর্মচারীদের সুবিধা নয়, এটি সরকারের সেবার মান ও স্বচ্ছতা বাড়ানোর অংশ। ‘বেতন সমন্বয় হলে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি দায়বদ্ধতা বাড়বে। তখন দুর্নীতির প্রবণতাও কমবে বলে আমরা মনে করি,’ বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল ঘোষণার পর দীর্ঘদিন নতুন কোনো কাঠামো হয়নি। বর্তমান বাজারে ন্যূনতম বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ এসেছে। তবে চূড়ান্ত হার বাজেট বাস্তবায়নের সময় নির্ধারণ হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাবের কথাও জানান। তিনি বলেন, আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।
বিশেষ টোকিও: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান। ...
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার যদি অনুমতি দেয় এবং প্রয়োজন হয়, তবে পুলিশ ‘ক্রসফায়ার’ করতেও পিছপা হবে না বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ যে মন্তব্য করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্য ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা আক্কাস আলী, এটি তার ছদ্মনাম। পেশায় ফল বিক্রেতা আলীর একমাত্র ছেলে বয়স প্রায় চার বছর। তিনি ভেবে রেখেছিলেন যে, বছরখানেক পরেই তাকে স্থানীয় একটি কওমি মাদ্রা ...
সব মন্তব্য
No Comments