আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলার আসামিকে জামিনে এনে দেওয়ার কথা বলে মমিন মিয়া (৩৫) নামে এক কথিত আইনজীবীর সহকারীর বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী একই গ্রামের মরহুম সেকান্দর আলীর ছেলে রজব আলী এ অভিযোগ করেছেন।
অভিযুক্ত মমিন মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় রজব আলী মমিন মিয়াসহ তার পরিবারের আরও দুজনকে আসামি করে ঝিনাইগাতী আমলি আদালতে (সিআর) মামলা করেছেন। আদালতে দায়ের করা মামলাটির নম্বর ২৬৯/২০২৬।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, রজব আলীর ছেলে মো. সুজা মিয়া ওরফে আব্দুল হামিদ ঝিনাইগাতী থানার জিআর মামলা নং-১৮৮/২০২৩ এবং দায়রা মামলা নং-২২৯/২০২৪-এর একটি হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় কথিত আইনজীবীর সহকারী মমিন মিয়া তার ছেলেকে জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে গত ৩ জানুয়ারি ২০২৬ রজব আলীর কাছ থেকে ৩ লাখ টাকা নেন।
রজব আলীর অভিযোগ, টাকা নেওয়ার পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও তার ছেলেকে জামিনে মুক্ত করে দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে নিরুপায় হয়ে গত ১৮ আগস্ট তিনি আদালতে মামলা করেন।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে মমিন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, “বিষয়টি আমার মনে পড়ছে না। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, মমিন মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত। তাদের দাবি, ভারতে পাচার করা ব্যক্তিদের কেউ সমস্যায় পড়লে বা আটক হলে এবং সীমান্তে কোনো চোরাকারবারি আটক হলে তিনি আইনজীবীদের মাধ্যমে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করেন। এ কারণে স্থানীয়দের কাছে তিনি আইনজীবীর সহকারী হিসেবে পরিচিত।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মমিন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির পেটের ভেতরে সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অপারেশনের প্রায় দুই মাস পর ঢাকার একটি হাসপাতালে ...
বরিশাল অফিস: বরিশাল জেলার বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এসব পরিষদের নিয়মিত কার্যক্রম সচল রাখতে এবং ...
নেত্রকোনা প্রতিনিধি: কৃষি ও কৃষককে সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত কীটনাশকের ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। একই সঙ্গে কৃষিপ্রতিবেশবিদ্যার চর্চা বাড়িয়ে জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে নিয়মিত গনশুনানিতে ১ মাস আগে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার মো: জহুরুল ইসলাম নামে একজন অসহায় ও কর্মক্ষম ব্যক্তি তার ভ্যানগাড়ি চুরি হবার কথা জেলা প্রশাসককে জানান ...
সব মন্তব্য
No Comments