অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লীতে এক তরুণীকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর বিভিন্ন ধারায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২২ মে) এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. জনি (১৯) বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার কাসাহাট এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে থেকে একটি তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন। অভিযুক্ত মনির শেখ (৩০), আলম ফকির (২০) ও মুন্নি (২০) ধামরাই এলাকায় বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে সুকৌশলে পরিচয় ও সখ্যতা গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়।
গত ১৪ মে অভিযুক্তরা জনিকে ফরিদপুর শহরের শিবরামপুর এলাকায় একটি ভাড়া বাসায় এনে রাখে। এরপর গত ২১ মে সকালে তাকে কোতোয়ালি থানাধীন রথখোলা পতিতাপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগী তরুণী বুঝতে পারেন যে তাকে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা চলছে। তিনি ভিতরে যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ভেতরে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ওই তরুণী চিৎকার করে তাদের হাত থেকে পালিয়ে পতিতাপল্লীর সামনে একটি দোকানে আশ্রয় নেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তিন অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তানিয়া ও দুখু নামে আরও দুইজনের বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে তারা বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা (মামলা নং-৭৮, তারিখ: ২২ মে, ২০২৬) দায়ের করা হয়েছে। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর ১০(১), ১০(২), ১১(১) ও ১১(২) ধারায় মামলাটি রুজু করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বিষয়টি ঘিরে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে শনিবার সকাল ১১টায় রাজশাহী নগরীর জিরোপয় ...
সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে সারাদেশ। এই বর্বর হত্যাকাণ্ডের ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বকুল হোসেন (৪০) নামে স্থানীয় একজন বিএনপি কর্মীকে ঘরে ঢুকে গুলি করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতাপাড়া গ্রামে ...
রাহাদ সুমন , বিশেষ প্রতিনিধি: বরিশালে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে হাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশা ...
সব মন্তব্য
No Comments