পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সিদ্দিকুর রহমান হাওলাদারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কটল্যান্ড প্রবাসী কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহান সম্প্রতি সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে প্রায় ৪৩ শতক জমি ক্রয় করেন। ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রায় এক সপ্তাহ আগে একই এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান হাওলাদার ওই জমি তার দাবি করে সেখানে ১নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয় লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেন। প্রবাসীর মেঝ ভাই তোবারেক কাজী জানান, আমার ভাইয়ের নামে জমি ক্রয়ের পরপরই সিদ্দিকুর রহমান হাওলাদার জোরপূর্বক বিএনপির ব্যানার সাঁটিয়ে দেন এবং আমরা বাধা দিতে গেলে হুমকি দেন। স্কটল্যান্ড থেকে মুঠোফোনে ভুক্তভোগী কাজী বাহাদুর বলেন, আমি ও আমার স্ত্রী বৈধভাবে জমিটি ক্রয় করেছি। বিষয়টি কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সদর থানার ওসিকেও জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। অভিযুক্ত সিদ্দিকুর রহমান হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমার পিতার ক্রয়কৃত সম্পত্তি। তাই সেখানে আমি সাইনবোর্ড সাঁটিয়েছি। দলের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি। এ বিষয়ে কলাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ডালিম ডাকুয়া বলেন, অভিযুক্ত ব্যক্তি অতীতে বিভিন্ন জমি দখল ও অপকর্মে জড়িত ছিলেন। কলাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, দলীয় কার্যালয়ের জন্য ব্যানার বা সাইনবোর্ড টানাতে উর্ধ্বতন নেতাদের অনুমতি নিতে হয়। সিদ্দিকুর রহমান হাওলাদার কোনো অনুমতি নেননি। বিষয়টি তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সরদার চাঁন বলেন, বিএনপির সাইনবোর্ড সাঁটিয়ে জমি দখলের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে সাইনবোর্ড নামাতে বলেছি, তবে পরে নামিয়েছে কি না তা নিশ্চিত নই। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, অভিযুক্তকে কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে। জমির মালিকানা যাচাইয়ের পর অবৈধ দখলের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) বর্তমানে নগরীর অপরাধ দমনে অন্যতম কার্যকর ইউনিট হিসেবে পরিচিতি লাভ করেছে। ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি :পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন বিকেল চারটায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ উদ্দিন। ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
সব মন্তব্য
No Comments