মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। Global Week of Action-এর অংশ হিসেবে এ মানববন্ধনের কর্মসুচি পালন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81) এবং COP-31 এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা'র নেত্রী অসীমা মন্ডল, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপার'র সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মেহেদী হাসান প্রমূখ।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ সবুজ বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবি জানান। সভাপতির বক্তব্যে ধরা'র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ করুন। জলবায়ু বিপর্যয় মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করুন। তিনি আরো বলেন আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিগত সময়ে কতিপয় ব্যবসায়ি, আমলা এবং রাজনীতিবিদ অলিগার্ক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আর্থিক সেক্টরে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমরা আশা করি দ্রুততম সময়ে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রকে রুখে দিয়ে সরকার সৌর শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানিতে বাংলাদেশকে স্বনির্ভর করবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments