ডেস্ক রিপোর্ট: মাঠে কিংবা, মাঠের বাইরে—লিওনেল মেসি আর সেস্ক ফাব্রেগাস খুব ভালো বন্ধু। তাঁদের সেই ভালো বন্ধুত্বের ছাপ পড়েছে এবারের গ্রীষ্মের ছুটিতেও। দুই বন্ধু মিলে স্পেনের ইবিজা দ্বীপে বেড়াতে গেছেন একইসঙ্গে। তাঁদের সঙ্গে আছেন যাঁর যাঁর পরিবারও।
শুধু একই সঙ্গে বেড়াতে যাওয়াই নয়, দুজনে পরিবার নিয়ে উঠেছেন একই ভিলাতে। সেভিয়াতে জর্দি আলবা ও রোমারি ভেনতুরার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে মেসি ও ফাব্রেগাস পরিবার নিয়ে চলে গেছেন ইবিজায়।
বার্সেলোনার সাবেক দুই তারকা পরিবার নিয়ে উঠেছেন ইবিজার ভিলা দে সা ফেরাদুরায়। গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য সব ধরনের সুযোগ–সুবিধাই আছে সেখানে। থাকবে না-ই বা কেন, এ ভিলার সাপ্তাহিক ভাড়া যে চোখ কপালে তুলে দেওয়ার মতো। সেখানে এক সপ্তাহ থাকার জন্য দুজনকে শুধু ভাড়াই গুনতে হবে ৩ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ২ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার টাকা!
কী এমন আছে ইবিজার সেই ভিলায় যে সপ্তাহে এতগুলো টাকা ভাড়া গুনতে হচ্ছে মেসি–ফাব্রেগাসকে! সত্তরের দশকে তৈরি ভিলা দে সা ফেরাদুরাতে ছয়টি কক্ষ আছে। একটি জিমনেসিয়ামের পাশাপাশি আছে ২০ মিটার দৈর্ঘ্যের একটি সুইমিং পুল।
ইবিজায় বেড়াতে এসে ভিলা দে সা ফেরাদুরায় থাকা অতিথিদের যেন সেবায় কোনো ঘাটতি না হয়, এর জন্য সার্বক্ষণিক ২২ জন লোক আছে। ভিলার ওয়েবসাইটে দেওয়া ছবি বলছে, এর তিনদিক সমুদ্রঘেরা। ভিলা থেকেই উপভোগ করা যায় বিশাল সমুদ্রের অসাধারণ রূপ!
সমুদ্রের রূপ আরও ভালোভাবে অবলোকনের জন্য সর্বাধুনিক সুবিধা–সংবলিত ইয়ট আছে সেখানে। ২৫ মিটারের সেই সব ইয়টে আটজন অতিথি এক সঙ্গে সমুদ্রে ভ্রমণ করতে পারবেন। ইয়টে চারটি কেবিন আছে, যার মধ্যে একটি কেবিন আবার ভিআইপি। আরও অনেক সুবিধা–সংবলিত সেই ইয়টে ঘুরে বেড়াতে অবশ্য আলাদা অর্থ ব্যয় করতে হবে। প্রতিদিনের জন্য ইয়টের ভাড়া ১০ হাজার ইউরো!
-প্রথম আলো
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments