বেনাপোল প্রতিনিধি: ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ এই শ্লোগানে বেনাপোল স্থলবন্দরে কাস্টমস হাউস আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের ১৮৩টি দেশে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বেনাপোল কাস্টম হাউস অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি ছিলেন, যশোর কর কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. আব্দুল হাকিম, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান।
প্রধান অতিথি জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় সেমিনারে অংশ নেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments