রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে একজন নিহত হয়েছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। (২৪ আগস্ট) রবিবার উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী জসিম নামে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত সঞ্জয় নামে ব্যক্তি কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে রেফার্ড করা হয় , ৩ জন আহত অবস্থায় রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নিহত জসিম উদ্দিন উপজেলার ভানোর কাশিপুর গ্রামের সোলেমান আলীর ছেলে ।
আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অমেন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা (২৮), হরিপুর উপজেলার হলদিবাড়ি গ্রামের আব্দুল জামালের ছেলে মুক্তারুল (৩৫ ) , একই উপজেলার হলদিবাড়ি লুহুচাদ গ্রামের সুলতানা (২৮), ও তার সাথে থাকা কলের শিশুও আহত হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে । এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments