উজিরপুর প্রতিনিধি | বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল উপজেলা পরিষদের দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি এবং উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভা।
সকালে উপজেলা পরিষদের দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দীন আহমেদ সান্টু।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ শেখর, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সম্পাদক হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মো. জুনায়েদ খান সিয়াম ও যুগ্ম আহ্বায়ক বিপ্লব চন্দ্র হাজারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. নুর হোসেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মহসিন মিয়া লিটন উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিস্তার নিশ্চিত করা, অবৈধ জাল ব্যবহার বন্ধ করা এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে মাছ চাষ ও মৎস্যসম্পদ সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। তাই পরিকল্পিতভাবে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে মাসিক উন্নয়ন সমন্বয় সভার মাধ্যমে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে উজিরপুরের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার দায়ের করা মামলায় দলটির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্রসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে এক স্কুলশিক্ষককে গ্রেফতারের পর লোহার পাইপ দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষক খুর ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে রাঙামাটি ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার আলিপুর চেকপোস্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) বিকালে আলিপু ...
সব মন্তব্য
No Comments