সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন হওয়ার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে (১০ আগস্ট) রনি হোসাইন (৩০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের সাথে গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর জড়িত থাকার অভিযোগ উঠে। রাজু বর্তমানে পলাতক রয়েছেন,পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে না পারলেও রাজু বিভিন্ন সময় তার ফেসবুক একাউন্ট থেকে লাইভ করে যাচ্ছেন। এখন পর্যন্ত একাধিক লাইভ করেন তিনি। ১৩ আগস্ট রাজু একটি ভিডিও লাইভে এসে তার সাথে জড়িতদের নাম উল্লেখ করে বলেন আমি একা কেন শাস্তি পাবো? যারা এই ঘটনা আমাকে দিয়ে ঘটাতে বাধ্য করেছেন আমি তাদের নাম প্রকাশ করতে চাই।
এসময় রাজু বার বার বদরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে আঙুল তুলেন। রাজু দাবি করেন এই হত্যাকাণ্ড ঘটানোর পিছনে বদরুল নামের একজনের পরোক্ষ হাত রয়েছে। রাজু দাবি করেন নিহত রনির মোবাইল থেকে রাজুর ব্যক্তিগত ছবি জোর করে বদরুল নিয়ে নেয়, এবং পরবর্তী সময়ে বদরুল রনিকে দিয়ে রাজুর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করান। ভিডিও বার্তায় রাজু বলেন তার প্রেমিকা ইমুকে বদরুল কুপ্রস্তাব দেন, ধর্ষণের চেস্টা করেন। কিন্তু এতে বাঁধা হয়ে দাঁড়ান রাজু। এতেই ক্ষিপ্ত হয়ে বদরুল রাজুকে শায়েস্তা করতে একের পর এক পরিকল্পনা আঁটতে থাকেন।
রাজুকে শায়েস্তা করতে বদরুল বেছে নেন রনিকে, রনির কাঁধে বন্দুক রেখে শিকার শুরু করেন। রাজু বলেন আমি বিশ্বাস করে রনিকে আমার ব্যক্তিগত ছবি দিয়েছিলাম,কিন্তু বদরুল রনির কাছ থেকে আমার ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয়,এবং রনিকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমাকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে বদরুল রনিকে দিয়ে আমার ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় আর এতেই আমি রাগের বসে এই হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলি।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বদরুলের উশৃংখল জীবনযাপন ও এই হত্যাকাণ্ডের পিছনে বদরুলের হাত আছে বলেও অনেকে দাবি করেছিলেন। সেই সত্যতা পাওয়া গেলো খোদ রাজুর বক্তব্য থেকে।
রাজুর বক্তব্য থেকে জানা যায়, গোলাপগঞ্জে প্রভাব বিস্তার করতে রাজু এবং রনিকে ব্যবহার করে আসছিলেন বদরুল, তবে নারী ঘটিত বিষয় থেকেই সম্পর্কে ফাটল ধরে,এবং শেষ পর্যন্ত বিষয়টি হত্যাকাণ্ড পর্যন্ত গড়ায়।
কে এই বদরুল?
বদরুল হক (৩২) গোলাপাগঞ্জ পৌরসভার,উত্তর ঘোষগাও ৩নং ওয়ার্ডের মতাহির আলী রুতন মিয়ার ছেলে। বিগত স্বৈরাচার সরকারের সময় সে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদের ছত্রছায়ায় চাঁদাবাজি,থানার দালালি,অপহরণসহ নানান অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর ভোল পাল্টে গোলাপগঞ্জের বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে সে। একাধিক মিছিল মিটিং এর ভিডিও ও স্থির চিত্রে গোলাপগঞ্জের বিএনপির বিভিন্ন নেতাদের সাথে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আসে।
অভিযোগ রয়েছে গোলাপগঞ্জে বিএনপির একজন নেতার ছত্রছায়ায় থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে সে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। থানার দালালি,টিলা কাটা, অপহরণসহ নানান অপরাধের সাথে জড়িত রয়েছে বলে এমন অভিযোগ করেন স্থানীয় মানুষজন।
কিভাবে এই হত্যাকাণ্ড ঘটে?
স্থানীয় সূত্রে জানা যায়, (১০ আগস্ট) শনিবার রাত ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন যুবদল কর্মী রনি হোসাইন। পোস্টে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন রনি। এর ঘণ্টাখানেক পর রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন তিনি।
ফেসবুক পোস্টে রনি লেখেন, 'এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম, এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করছে সে এখন।'
এই লেখার সঙ্গে রাজু ও এক নারীর ছবি আপলোড করেন রনি। এর আগেও একই বিষয়ে একাধিকবার পোস্ট করেছিলেন তিনি।
পুলিশের ধারণা, এ ঘটনার জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন, আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে, ঘটনার সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জানা যায়, ছুরিকাঘাতের পর রনিকে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের ফটক তালাবদ্ধ ছিল। আধা ঘণ্টার বেশি সময় ডাকাডাকির পর তারা তালা ভাঙার চেষ্টা করেন। তখন একজন এসে ফটক খুলে দেন। পরে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নি ...
বিজয় রায় রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে চন্দনা রাণীর "মহলবাড়ি বেদ ও গীতা পাঠশালা”। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শ ...
মো. শাহজাহান কবির প্রধান, পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান ও বর্ষীয়ান সাংবাদিক সাজ্জাদ হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি সম্পূর্ণভাবে বিকল হয় ...
সব মন্তব্য
No Comments