আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে কাহারোল থানা পুলিশ, বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কাহারোল থানায় দায়ের হওয়া মামলা নং-২ (তারিখ: ১ আগস্ট ২০২৫) এর তদন্তে আফসার আলীর সম্পৃক্ততা পাওয়া যায়। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “কাহারোল থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আফসার আলীকে গ্রেফতার করা হয়েছে। কাহারোল থানা পুলিশ, বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আফসার আলীর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments