ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (২৫ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
আগামী ৩১ আগস্ট জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে শর্ত সাপেক্ষে তাকে এই ভিসা দেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২ দিনের ওই সম্মেলনে অংশ নেবেন বেনজীর আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। সামিটে অংশ নিতে আগামী ২৮ আগস্ট দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তাদের। এরপর ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০মিনিটে একই এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়াও এই প্রতিনিধি দলে আরো রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ এবং সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।
এদিকে আইজিপি বেনজির আহমেদ ভিসা পেলেও তার ভিসার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া সামাজিক, রাষ্ট্রীয় বা সরকারি-বেসরকারিসহ অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। ভিসা দেয়ার ক্ষেত্রে এসব শর্ত উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার কথা রয়েছে আইজিপি বেনজির আহমেদের।
সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ পুলিশের জননিরাপত্তা বিভাগ বহন করবে বলে জানানো হয়। সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত হিসেবে গণ্য হবেন জানিয়ে আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে।
গত বছরের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব বিভাগ।
নিরপরাধ বেসামরিক নাগরিক, রাজনৈতিক প্রতিপক্ষ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমন, নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেয়।
গত বছরের ৯ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ)।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন- র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান ও র্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
এর মধ্যে সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দীন আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments