উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব১৭) এর ফাইনাল খেলায়,শিকারপুর একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছেন উজিরপুর পৌরসভা একাদশ। পৌরসভা একাদশ, শিকারপুর ইউনিয়ন একাদশকে ০- ২ গেলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পৌরসভা একাদশের অধিনায়ক মেহেদী হাসান তিনি একাই নিজ দলের অনুকূলে দুই গোল করে এই পুরস্কার অর্জন করেন। খেলা শেষে রানার্স আপ শিকারপুর একাদশের অধিনায়ক ম্যানেজার ও শেরে বাংলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান ট্রফি গ্রহণ করে। পৌরসভা একাদশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন অধিনায়ক মেহেদী হাসান, উজিরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ও পৌর একাদশে পৃষ্ঠপোষক পৌর বিএনপি'র আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান। পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ ।
২০ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর সরকারী ডাব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খানের সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ রাখাল বিশ্বাস,উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর মডেল ডাব্লিউ বি ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ খালেক, বরিশাল জেলা যুব আন্দোলন বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ অনিক গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,উজিরপুর ক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন। খেলায় সার্বিক সহযোগিতা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা অনতু,রিয়াজ সহ এক ঝাক তরুণ যুবক।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments