স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ জেলার লৌহজং (লৌহজং) উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এরমধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে-সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, দলিলে স্বাক্ষর করতে বিলম্ব এবং ঘুষ দাবি।
সূত্রে জানা গেছে, লৌহজং সাব-রেজিস্ট্রার অফিসে স্বেচ্ছাচারিতা ও হয়রানি, সঠিক নথিপত্র থাকার পরেও ফাইল আটকে রেখে গ্রাহকদের ভোগান্তি করা হয়। একইসঙ্গে দলিল রেজিস্ট্রেশন ও নামজারির জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবি করা হচ্ছে। অফিস স্টাফ ও দালালের যোগসাজশে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। এসব অভিযোগ উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড, কানুনগোসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়।
ভুক্তভোগী মো: ইব্রাহীম খলিল জানান, কাজির পাগলা মৌজার দাগ নং-আর এস-৮৬৭-এ ২০ শতাংশ সম্পত্তি সরকারি গেজেটভূক্ত হওয়ায় ১৭-২-২০২৬ ইং তারিখে উচ্চ আদালত থেকে স্বগিতের আদেশ জারি করা হয়। একই দাগের বাকী অংশ (১৪ শতাংশ) এর জন্য নাম জারির জন্য আমি ২০২২ সাল থেকে কম করে হলেও ৫ বার আবেদন করি। ভূমি অফিসের নায়েব মো: শাহীন আমার কাছে ৫ লক্ষ টাকা ঘুষ চাইলে দিতে অপরাগত প্রকাশ করি। এ কারণে সে আমার প্রতি বিরাগবাজন হয়ে উঠে। ফলে চাহিদামত টাকা না দেয়ায় ১৪ শতাংশ জমি আরেক জনের নামে নামজারি করে দেয়া হয়। স্থনীয় এসিল্যান্ড সার্বিকভাবে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন তিনি। গত ৪ মার্চ খোঁজখবর নিয়ে আমি বিষয়টি জানতে পারি। তিনি আরও জানান, এরআগে ২০-২-২০২২, ২৫-৯-২০২৩, ১৮-৮-২০২৫ এবং ১১-১-২০২৬ তারিখে জমির জন্য নাম জারির আবেদন করি। শুধুমাত্র চাহিদামত টাকা দিতে না পারায় আমাকে নামজারি না দিয়ে আমার সহোদর মো: বাবুর নামে নামজারি করে দিয়েছেন ভূমি অফিসের নায়েব মো: শাহীন গংরা।
একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না করারশর্তে জানান, লৌহজং ভূমি অফিসের কাছে সাধারণ গ্রাহকরা জিম্মি হয়ে পড়েছে। তাদের ভাষায়, ঘুষ দিবে যে, নিবে যে দুজনেই অপরাধী। কিন্তু বাস্তবে ঘুষ না দিলে কোনো কাজই হয় না এ ভূমি অফিসে। এক ভুক্তভোগী বলেন, আমি একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানির ম্যানেজার। একটি কাজে এক লাখ টাকার বেশি ঘুষ দেওয়ার পরও লুৎফা উল্টো আমাকে দালাল বলে কটু কথা বলেছেন। এতে লজ্জায় পড়তে হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, লৌহজং ভূমি অফিসে দালালচক্রের মাধ্যমে নিয়মিত ঘুষ আদায় করা হয়। জমির খারিজ, নামজারি, খাজনা, ডিসিআর- যে সেবাই লাগুক না কেন, টাকা না দিলে কোনো কাজ হয় না। একের পর এক অভিযোগ আসলেও রাসেল হোসেনের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় মানুষের ক্ষোভ আরও বেড়েছে।
স্থানীয় একজন গ্রাহক জানান, শ্বশুরের তিনটি খতিয়ানের জন্য প্রথমে ৬৯ হাজার ৪১৪ টাকার রশিদ দেওয়া হয়। পরে ভূমি অফিসের একজনকে ৩০ হাজার টাকা ঘুষ দিলে অনলাইনে একই জমির রশিদ দেওয়া হয় মাত্র ৫ হাজার ৮৪২ টাকার। সফটওয়্যারে খাজনা কমানো-বাড়ানো যায় না। তাহলে ঘুষ দিলে খাজনা কমে যায় কীভাবে। তবে এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বাছিদের কোনো বক্তব্যে পাওয়া যায়নি।
এরআগে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারি কারক লুৎফা আক্তারের (৪৫) ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও প্রকাশের পরও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আইনগত ব্যবস্থা না নেওয়ায়, স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
একাধিক ভুক্তভোগীদের অভিযোগ, জমির নামজারি ও বিভিন্ন নথি সংক্রান্ত কাজে নিয়মিত ঘুষ নেওয়া হতো। সম্প্রতি এক ভুক্তভোগী ঘুষ প্রদানের মুহূর্তটি গোপনে ভিডিও ধারণ করেন। তাতে দেখা যায়, লুৎফা আক্তার টেবিলে বসে ঘুষের টাকা গুনছেন এবং বলছেন- আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না।ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়। তারা বলছেন, একজন চতুর্থ শ্রেণির কর্মচারী একাধিক ফ্ল্যাট কেনা সম্ভব নয়। প্রশাসন বিষয়টি তদন্ত না করায় দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফা আক্তার বর্তমানে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসে জারি কারক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি অন্য একটি ভূমি অফিসে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, তিনি মুন্সীগঞ্জ শহরের আফতাব প্লাজা ও জিএইচ সিটি সেন্টারে দুটি ফ্ল্যাট কিনেছেন, যার মূল্য কোটি টাকা উপরে।
এ বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভূমি অফিসে কোনোধরনের অনিয়ম-ঘুষবানিজ্য এবং অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, অভিযোগ পেয়েছি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা সঠিকভাবে সেবা দিচ্ছেন না। এখনও তাদের মধ্যে আমলাতান্ত্রিক মনোভাব রয়েছে। এখানে এসে আমি আশাহত, কর্মকর্তারা দেরি করে এসেছেন। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ভুক্তভোগীদের কল সেন্টারে অভিযোগ করার অনুরোধ জানাচ্ছি। ওয়েবসাইটেও অভিযোগ করা যাবে। ভূমি প্রতিমন্ত্রী বলেন, ঘুষ-দুর্নীতি ও অনিয়ম রোধে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চলবে।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার ...
সব মন্তব্য
No Comments