পিরোজপুর অফিস: ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ব্যতিক্রমী আঙ্গিকে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের দুঃস্থ, অবহেলিত ও অনাদরে বেড়ে ওঠা ১০ জন এতিম শিক্ষার্থীকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রাখা হয়। আইডিইবি পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী সৈয়দ মো. মহাসিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির (ক্রীড়া, যুব ও সাংস্কৃতিক বিষয়ক) সদস্য প্রকৌশলী এস কে মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহ হীল মাহমুদ, আইডিইবি জেলা শাখার সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং এফডিইবি জেলা সভাপতি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ হাওলাদারসহ আইডিইবির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে উদ্বুদ্ধ করে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments