বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাইশারী ইউনিয়ন পরিষদের ভিতরে ১০/১২ জন বিএনপির চিহৃিত সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর এ হামলা চালায় বলে আহতর পরিবারসূত্রে অভিযোগ পাওয়া গেছে। এসময় হাসপাতালে ভর্তি।কিংবা এ বিষয়ে মামলা করলে আবারও তার ওপর হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ফলে
স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করার পরে তিনি বাড়িতে পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আবারও হামলার আশঙ্কায় তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি। বুধবার তাকে দূরের কোন হাসপাতালে ভর্তি করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রসঙ্গত আওয়ামী লীগপন্থী এ পরিবারের সদস্যদের ওপর এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পরে ইউপি সদস্য শাহিন খানের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লায়ন শাকিল খানের বাইশারী ইউনিয়ন পরিষদের সামনের ঘর ভেঙ্গে নিয়ে যায় একই হামলাকারী সন্ত্রাসীরা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments