উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল সোমবার বেলাব পৌনে ২ টায় বরিশাল জেলার উজিরপুর মডেল থানা কমপ্লেক্সের ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক চারতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বরিশাল জেলা পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। মাদকের সঙ্গে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে—এ বিষয়ে কোনো আপস নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার উজিরপুর সার্কেল সৌমেন্দ্র কুমার বাইন,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এবং মোহাম্মদ রফিকুল ইসলাম-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম এবং ওসি তদন্ত মোহাম্মদ ফারুক হোসেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments