ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করে। নগরীর কদমফুল ফোয়ারার কাছে বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা প্রদান করে। এ সময় পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল সমাপ্ত করে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করতে যায়। বিকআষো থেকে প্রস্তাবিত বাজেটে গার্মেন্ট শ্রমিকদের রেশন, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।
জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের পূর্বে গার্মেন্ট শ্রমিক টিইউসি’র সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ-এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার, সহ-সভাপতি ইদ্রিস আলী, সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবীর খোকন, এম এ শাহীন, সাইফুল আল মামুন, মঞ্জুর মঈন, জয়নাল আবেদীন।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে ...
ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তা ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রা ...
সব মন্তব্য
No Comments