ডেস্ক রিপোর্ট: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ড নারী দলকে ১১ রানে হারিয়েছে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো
বাংলাদেশ নারী দল। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় টাইগ্রেসরা। ১৭ বলে ১১ রান করে আউট হন ফারজানা হক। আরেক উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন ২ চারে ৩৫ বলে ২৬ রান করে রান আউটে কাটা পড়েন।
টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের রান বাড়ানোর কাজটা করে আসছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বেশ দ্রুতগতিতেই রান তুলেছেন তিনি। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে পারেননি। ২ চারে ২৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
শেষ অবধি রুমানা হকের ২৪ বলে ২৮ ও রিতু মণির ১০ বলে ১৭ রানের ইনিংসের কল্যাণে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করতে পারে টাইগ্রেসরা।
জবাব দিতে নেমে ১৩ রানের ভেতরই দুই উইকেট হারিয়ে ফেলে থাইল্যান্ডের মেয়েরা। দারুণ বোলিংয়ে তাদের কোণঠাসা করে রাখেন সানজিদা আক্তার মেঘলা ও সালমা খাতুন। থাইল্যান্ডের হয়ে একাই লড়াই করেন নাথাকান চানথাম।
৪ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৬৪ রান করে সালমা খাতুনের বলে বোল্ড হন তিনি। ম্যাচ হারলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চানথাম। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা, ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দিয়ে ২ উইকেট নেন মেঘলা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।
বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দল। তাদের গ্রুপ পর্বে একবার হারিয়ে এসেছে জ্যোতির দল। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল বাংলাদেশ সময় ৯টায় আইরিশদের বিপক্ষে আবার খেলতে নামবে টাইগ্রেসরা।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments