পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও অভিযোগ যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন।
দুদক সূত্রে জানা যায়, এ সময় প্রায় ৫০ জন নকলনবীশকে অফিসের ভেতরে সেবা প্রদান করতে দেখা যায়, যদিও আইন অনুযায়ী তাদের ক্যাম্পাসের বাইরে সেবা দেওয়ার বিধান রয়েছে।
অভিযানকালে দুই নকলনবীশ-মর্জিনা খানম (৪৩), স্বামী মানিক সিকদার, ঠিকানা বাঁশবাড়িয়া, সদর উপজেলা এবং শিল্পী রানী (৪৮), স্বামী শ্যামল বড়াল, ঠিকানা শ্যামলপাড়া, নাজিরপুর উপজেলা এর কাছ থেকে মোট ৬৭ হাজার টাকা পাওয়া যায়। এর মধ্যে মর্জিনার কাছ থেকে ৫০ হাজার এবং শিল্পী রানীর কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। জানা যায়, শিল্পী রানী দাবি করেন তিনি পূজা উপলক্ষে কেনাকাটার জন্য ব্যাংক থেকে টাকা তুলেছিলেন এবং পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্ট প্রদর্শন করলে তার টাকা ফেরত দেওয়া হয়। অন্যদিকে, মর্জিনা খানম দাবি করেন তিনি আত্মীয়কে বিকাশে টাকা পাঠানোর উদ্দেশ্যে বাসা থেকে ৫০ হাজার টাকা এনেছিলেন। এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের জন্য দুদক কর্তৃপক্ষ তাকে নির্দেশ দেন এবং টাকাটি জেলা রেজিস্ট্রারের নিকট সংরক্ষণ করা হয়। দুদক কর্মকর্তারা জানান, অফিসে নকলনবীশদের অবস্থান, আর্থিক লেনদেন ও অন্যান্য বিষয় যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের নেতৃবৃন্দের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় সদর উপজেলা শহীদ ওমর ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সব মন্তব্য
No Comments