চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি আমজুরহাট বাজার সংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় হেফজ বিভাগে শিক্ষকতা করতেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসার রান্নাঘরে ওই শিশুর সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিশুটিকে আবারও বলাৎকারের চেষ্টা করা হলে সে চিৎকার করে এবং পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত মাদ্রাসায় যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments