সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে যেতে তাঁর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন।
আবুল বাশার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম গ্রামের মৃত আব্দুল মোত্তালীব ও মোছা. শিরিনা বেগমের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তি জীবনে তিনি স্নাতক ডিগ্রিধারী ও অবিবাহিত।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার আগে আবুল বাশার পাট অধিদপ্তরের একটি প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে একটি ছোট পদে চাকরি করতেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে চাকরিটি আর চালিয়ে যেতে পারেননি। এতে একদিকে যেমন চিকিৎসার ব্যয় বেড়েছে, অন্যদিকে কর্মক্ষমতা হারিয়ে তাঁর আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে।
চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে কিছুদিন আগে মানুষের কাছে আবেদন জানান আবুল বাশার। তাঁর আবেদনে সাড়া দিয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ২ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ২০ থেকে ২৫ লাখ টাকার তুলনায় সংগৃহীত অর্থ খুবই অপ্রতুল।
আবুল বাশার বলেন, “বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার পথে বড় একটি আশার আলো হতে পারে। যারা ইতোমধ্যে আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
আবুল বাশারের মা মোছা. শিরিনা বেগম ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন। তিনি বলেন, ছেলের চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তাঁদের পরিবারের নেই। মানুষের সহযোগিতা ছাড়া তাঁর ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে আবুল বাশারের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
সহযোগিতা পাঠানোর তথ্য:
মো. আবুল বাশার
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) ০১৭২২৩২০২০৮
ইসলামী ব্যাংক, সিংড়া শাখা, হিসাব নম্বর: ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০
সোনালী ব্যাংক, সিংড়া শাখা, হিসাব নম্বর: ৪৯১২২০১০৩১৯৪০
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments