দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু

প্রকাশ : 11 Mar 2022
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৯ হাজার ১০৫ জন। নতুন শনাক্ত হয়েছে ২৫৭ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮০১ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৮৮ জন। মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৩৯৯ জন। মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন। মৃত্যু ৫ জনের মধ্যে ৫ জনই পুরুষ । মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ৫ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ২০ হাজার ৫৮৩ ও নারী ১০ হাজার ৫২০ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ৫ জনই ঢাকায় মারা গেছে।

সম্পর্কিত খবর

;