আঃ রহিম সরদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ অভাব অনটনের সংসারে ভ্যান চালক বাবাকে নিয়েই মা হারানো ছোট্ট শিশু লামিয়া জীবনের কঠিন বাস্তবতা পার করছিলেন। সেই বাবাই যখন অসুস্থ্য কি আর করার, সংসারের হাল ধরতেই বাবার ভ্যান নিয়েই বেরিয়ে পড়েন রাস্তায়। ছোট্ট এই শিশুর ভ্যান চালনা দেখে ভিডিও করে অনেকেই সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন। ক্ষণিকের মধ্যেই এই হৃদয়বিদারক ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
১২ মে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট লামিয়া জীবিকার তাগিদে বাবার ভ্যান চালানোর চেষ্টা করছে। দৃশ্যটি অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সহানুভূতির ঝড়।
লামিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গরিয়া নতুনহাট এলাকায়। স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। মা হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবার অসুস্থতায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।
ভিডিওটি নজরে আসে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা-র। পরে তিনি তাৎক্ষণিকভাবে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। ছোট্ট লামিয়ার সংগ্রামী জীবন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
একটি ভাইরাল ভিডিও শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই আলোড়ন তোলেনি, বরং অসহায় একটি পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও পৌঁছে দিয়েছে সবার কাছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments