রাণীশংকৈল, ঠাকুরগাঁও, প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটায় খরির স্তুপের ভিডিও করায় দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আব্দুল্লাহ আল নোমানকে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভাটার আগুনেই পুড়িয়ে হত্যার হুমকি দেয় ভাটার মালিক । এ ঘটনায় রবিবার (৭ ডিসেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানায় জিডি নং ৩৩৪, ট্র্যাকিং নং KOOE9A।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৬ ডিসেম্বর বিকাল ৫টার দিকে নোমান উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশে গাছপালা কেটে স্তুপ করা অবস্থায় দেখতে পান। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডি Abdullah Al Numan–এ প্রকাশ করেন।
এ ঘটনার পর ওইদিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে বিবাদী মো. শেখ ফরিদ তার ফেসবুক আইডি MD Sheikh Farid থেকে নোমানকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পুরিয়ে হত্যার হুমকি দেন। হুমকি দাতা শেখে ফরিদ ইউনিয়ন যুবলীগ নেতা ।
নোমান জিডিতে উল্লেখ করেন, বিবাদীর আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় তার ক্ষতি হতে পারে। এজন্য বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
জিডি গ্রহণ করেন রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এসআই মো. আশরাফুল ইসলাম। বিষয়টি পর্যালোচনা করে থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments