রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ‘জীবনের গল্প বাকি আছে অল্প’—গত ৪ আগস্ট নিজের ফেসবুক আইডিতে এমন আবেগঘন পোস্ট করেছিলেন বরিশালের গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাকির হোসেন (৫১)। পোস্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। পরিবার, দলীয় নেতাকর্মী ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়েছিল।
সোমবার (১৭ আগস্ট) সকালে গৌরনদী উপজেলা গেটসংলগ্ন নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। পরে তাঁকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই জাকির হোসেন লিভার ক্যানসারে ভুগছিলেন। সর্বোচ্চ চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুকালে জাকির হোসেন স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তাঁর পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে দেওয়া তাঁর আবেগঘন ফেসবুক পোস্টটি এখন অনেকের কাছেই বেদনাবিধুর স্মৃতি হয়ে উঠেছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments