বাসদ (মার্কসবাদী) মনোনীত
ডেস্ক রিপোর্ট: আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার বাসদ (মার্কসবাদী) মনোনীত ঢাকা-০৮ আসনের প্রার্থী রাফিকুজ্জামান ফরিদ দিনব্যাপী পল্টন, ফকিরাপুল, বিজয়নগর, আরামবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সকাল ১১ টায় আরামবাগ থেকে তিনি প্রচারণা শুরু করেন। গণসংযোগের সময় তিনি নির্বাচন, জুলাই সনদ, গণভোটসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের লিফলেটও বিলি করেন। গণসংযোগ চলাকালে ফকিরাপুল মোড়, পল্টন টাওয়ারের সামনে পথসভা করেন। এতে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) দলের নেতা রবিউল করিম নান্টু, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য রাফসান আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক প্রমুখ।
গণসংযোগকালে রাফিকুজ্জামান ফরিদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে গণমুখী রাজনীতির আকাঙ্খা ব্যক্ত হয়েছে। আমাদের দল সেই গণমানুষের পক্ষের রাজনীতি করতে চায়। আমরা কালো টাকা, মিডিয়া ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন চাই, জনগণের সহযোগিতাই আমাদের শক্তি।"
তিনি আরও বলেন, “জনগণের হয়ে তাদের কথা বলবে এমন রাজনৈতিক এবং রাজনীতি দেখতে চাই। আমরা মানুষের কাছে মাওলানা ভাসানীর রাজনীতি নিয়ে যেতে চাই। যেই রাজনীতি মানুষের অধিকার আদায়ের রাজনীতি। আজকের দিনে যারা রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি করছে; তার বিরুদ্ধে আমাদের পাল্টা রাজনীতি গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের জন্য, মৌলবাদ, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। রাজনীতি হবে দেশের জনগণের মৌলিক চাহিদা আদায়ের রাজনীতি।"
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments