ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন।শনিবার রাত ১১ টা ৫০ মিনিটে সিএমএইচে মৃত্যু বরন করেন তিনি। এতথ্য পরিবারের পক্ষ থেকে তার জামাতা আমিনুর রহমান নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মালুম গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
অবস্থার আরো অবনতি হলে ২ জুন তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
মরহুমের লাশ বেলা ১২ টায়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে।বেলা সাড়ে ১২টায় পল্টনস্থ সিপিবি কেন্দ্রীয় কার্যালয় চত্বর, মুক্তি ভবনে শ্রদ্ধা জানানো হবে।দুপুর দেড়টায় হাইকোর্টে নামাজে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।আজ দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারর শ্রদ্ধা নিবেদন নেওয়া হবে।
পরে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
২০১০ সালে অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments