বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আরবী বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ ১৪ জানুয়ারি শনিবার পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে বিভাগীয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সংসদ সদস্য মিসেস মেহের আফরোজ চুমকি সম্মানিত অতিথি এবং হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসফাক আহমদ। অনুষ্ঠানে বিভাগের কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীর বক্তব্য রাখেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আরবী বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল কাদির।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে নিজ নিজ বিভাগে মৌলিক ও প্রায়োগিক গবেষনা পরিচালনার লক্ষ্যে একটি করে গবেষণা ফান্ড প্রতিষ্ঠার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন সমৃদ্ধ হবে তেমনি আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারন করে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments