ডেস্ক রিপোর্ট: ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রথম নারী সভাপতি হলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্তালেকার।
সুইজারল্যান্ডের নিওনে ফেডারেশনের বৈঠক শেষে ফিকার সভাপতি হিসেবে লিসার নাম ঘোষণা করা হয়।
এর আগে ফিকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ব্যারি রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জিমি এডামস ও ইংল্যান্ডের ব্যাটার বিক্রম সোলাঙ্কি।
অস্ট্রেলিয়া নারী দলের হয়ে মোট ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪২ বছর বয়সী লিসা। ২০১০ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপুর্ন অবদান রাখেন লিসা। ফাইনালে ১০৬ রানের পুঁিজ নিয়েও ম্যাচ জিতেছিলো অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করেছিলেন তিনি। ২০০৭ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন তিনি।
২০০১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় লিসার। দেশের হয়ে ৮টি টেস্টে ৪১৬ রান ও ২৩ উইকেট, ১২৫ ওয়ানডেতে ২৭২৮ রান ও ১৪৬ উইকেট এবং ৫৪টি টি-টোয়েন্টিতে ৭৬৯ রান ও ৬০টি উইকেট নেন লিসা।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments