স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
বগুড়া সদর আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কয়েক হাজার নির্বাচন কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে কয়েকটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজারের বেশি এবং ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি বুথে ভোটগ্রহণ চলছে।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে পূর্বের নির্বাচন স্থগিত হওয়ার পর নতুন তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাসদ (মাকসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখানেও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ম্যাজিস্ট্রেট ও পর্যবেক্ষক নিয়োজিত রয়েছেন। দুই উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রে ৪ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
সব মন্তব্য
No Comments