পিরোজপুর অফিস: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশ উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। প্রেস ব্রিফিংয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সফলতা বিষয়ে বিস্তারিত তথ্য জানান। পুলিশ সুপার জানান, এবারের নিয়োগে পিরোজপুর জেলা পুলিশের আওতায় ১৫ জন নতুন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক এবং ঘুষমুক্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৩ জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাত্র ১২০ টাকার সরকারি ফি ব্যতীত অন্য কোনো অর্থ ব্যয় করতে হয়নি।তিনি আরও জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার রাজনৈতিক, আর্থিক কিংবা প্রভাব খাটানো হয়নি, যা জেলা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। বিনা খরচে চাকরি পাওয়ায় নবনিযুক্ত সদস্য এবং তাদের পরিবার অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ভোলা সদর চরফ্যাশনের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments