সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ফেসবুকে পরিচয়, সম্পর্ক এবং প্রেম গড়ে উঠে জামালপুরের মেয়ে মিম এর সাথে চায়না এক যুবকের সাথে। এই প্রেমের টানে সুদূর চীন থেকে চলে এলেন যুবক। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয় । বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।
ঘটনাটি গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের ভাটি জামিরা গ্রামে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি জামিরা গ্রামের ডালিমের মেয়ে মীম এর সঙ্গে ওই চীনা যুবকের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরিচয়ের পর নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
স্থানীয়রা আরও জানান, মাত্র এক মাসের মধ্যেই প্রেমের টানে ওই যুবক বাংলাদেশে এসে সরাসরি মীমের গ্রামের বাড়িতে পৌঁছান। বিদেশি নাগরিকের হঠাৎ আগমনে এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চীনা যুবক ইংরেজি ও ভাঙা বাংলা ভাষায় যোগাযোগ করেন। তিনি জানান, মীমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তাকে দেখতেই তিনি বাংলাদেশে এসেছেন।
স্থানীয়দের মতে, প্রযুক্তির সহজলভ্যতার ফলে সম্পর্ক গড়ে উঠলেও এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।ঘটনাটি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মীমের পরিবার জানায়, বিষয়টি তাদের জন্য অপ্রত্যাশিত হলেও মেয়ের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা বিবেচনা করে তারা আইনগত দিকগুলো দেখছেন।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments