স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এটি এ বছরের প্রথম হজযাত্রীর মৃত্যু হিসেবে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া হজযাত্রীর নাম নইম উদ্দীন মন্ডল (৭৫)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এদিকে, চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৫৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে এসব যাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা চলবে।
এছাড়া, আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার ব ...
ডেস্ক রিপাের্ট: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে রবিবার নর্থ লন্ডনের দর্জি প্যাভেলিয়নে এক উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বসেও বাং ...
স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্ত ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments