সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন ( ১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর শহরের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।
পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু সুমাইয়াকে সঙ্গে নিয়ে তার মা সকালে নানীর বাড়ীতে বেড়াতে যায়। রাতে বিছানায় বসিয়ে শিশুটির মা ঘরে কাজ করতে ছিল। পরিবারের অগোচরে বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয়। এসময় চানাচুর গলায় আটকে যায়। বাড়ীর লোকজন গলায় আটকে যাওয়া চানাচুর বের করার চেষ্টা করতে ব্যর্থ হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্মরত চিকিৎসক মাসুদুর রহমান জানান, গলায় খাবার আটকে পড়া সুমাইয়া নামে এক শিশু রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার বাবা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments