জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় ইয়াবা সেবন করে ঘরে ঢুকে এক (১৩) বছর বয়সের মেয়েকে ধর্ষণের চেষ্টায় এক লম্পট গ্রেফতার হয়েছে।
ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার (২৩মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামে। এঘটনায় শুক্রবার কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামের জিয়ারুল ইসলাম ও তার বড় মেয়েকে নিয়ে ঘটনার দিন সাতক্ষীরায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সে সুবাদে ছোট মেয়ে (১৩) বছর বাসায় ছিলো। বাড়ীর দরজা খোলা থাকায় একই গ্রামের লম্পট মোটরসাইকেল মেকার মামুন হোসেন (২৭) ইয়াবা সেবন করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ঘরের খাটের নিচে লুকিয়ে থাকে। রাত ৮টার দিকে নাবালিকা কন্যাকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে লম্পট মামুন হোসেনকে ঘরের খাটের নিচ থেকে ধরে থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। এঘটনায় মেয়ের পিতা জিয়ারুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় লম্পট মামুন হোসেনকে আসামী
করে একটি মামলা দায়ের করেন। পুলিশ আটক মামুনকে শুক্রবার বিকেলে জেলহাজতে প্রেরণ করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments