ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম, পিয়াঁজ ও আলু। দেখার যেনো কেউ নেই। দ্রব্যমূল্য উর্ধগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ বকথা বলেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গেলো ১৪ সেপ্টেম্বর ৬৪ থেকে ৬৫ টাকায় প্রতিকেজি পিয়াঁজ, ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রকৃত সত্য হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে একদিনও ডিম, পিয়াঁজ ও আলু বিক্রি হয়নি বাজারে। বর্তমানে বাজারে প্রতিকেজি পিয়াঁজ ১০০ থেকে ১০৫ টাকা, প্রতিকেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আয় না বাড়লেও ব্যয় কয়েকগুন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভিদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ ও চাহিদা মোতাবেক সরবরাহ করতে হবে। সঙ্গে সঙ্গে মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনী পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। নামাজ শেষে মসজ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
সব মন্তব্য
No Comments