মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুরঃ জেলার মধুখালীতে মাইক্রোবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নাজিমউদ্দিন (৫০) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে রাজধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওছার আহম্মেদ জানান, ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাজধরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মধুখালীগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী নিজামউদ্দিন মারা যান। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাস ও নসিমনটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments