মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে অবৈধ নেট জাল, সুন্দরী কাঠ, হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ তিন মাছ শিকারিকে আটক করেছে বনবিভাগ। ৮ এপ্রিল পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নং খাল সংলগ্ন বন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার অবৈধ নেট জাল, ৪ পিচ সুন্দরী কাঠ, শিকারিদের ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত ট্রলার ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক মাহবুব হাসান বলেন, একদল অসাধু জেলেরা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টায় লিপ্ত ছিলো। কিন্তু বনরক্ষীদের নিয়মিত টহলের কারনে তারা আটক হয়েছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোনও পাস পারমিট ছিলো না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান। আটক ব্যক্তিরা হলেন-মোংলা উপজেলার চিলা কেয়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে মোঃ অসীম শেখ (৩৫), দক্ষিণ কাইনমারী এলাকার মোঃ খলিল শিকারীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৪) ও চিলা বাজার এলাকার মিঠু নাথের ছেলে সাগর নাথ (২৩)। আটককৃতদের ব্যবহৃত ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, অবৈধ নেট জাল ও ৪ টুকরা সুন্দরী কাঠ জব্দ করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments