ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের অংশ হিসেবে একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনারের সাথে ইবি ভিসির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) ঢাকাস্থ ব্রুনাই দারুস সালাম হাইকমিশনে হাইকমিশনার হাজি হারিছ বিন উছমান-এর সাথে ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর সাথে হাইকমিশনার হাজি হারিছ বিন উছমানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, কালচারাল ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এরপর হাইকমিশনার হাজি হারিছ বিন উছমানের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনার ত্রৈমাসিক বার্তা ও ডায়েরী তুলে দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments