জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে কমিটি গঠন ও তৎসংশ্লিষ্ট এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় কেঁড়াগাছির সোনাই নদীর ধার ঘেঁষে
অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে কমিটি গঠন নিয়ে এক সাধারণ বর্ধিত সভার আয়জন করা হয়।
নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর আশ্রমের সভাপতি অধ্যাপক
কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের
পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুরাতন কমিটি বাতিল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র বলেন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টার ফলে আজ এই অবস্থানে এসেছে। আপনাদের সহযোগিতা অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কুমার ঘোষ, শিক্ষক হরিসাধন ঘোষ, নিরঞ্জন কুমার পাল, সন্তোষ পাল, অমল বিশ্বাস, নির্মল কুমার সরদার, উত্তম কুমার ঘোষ, সোনা ঘোষ, কলারোয়া নিউজের সাংবাদিক মিলন দত্ত সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের নাম প্রস্তাব করা হয়। সভায় অন্যান্যে পদের নাম পূর্নাঙ্গ কমিটি গঠনের পর প্রকাশ করা হবে বলে জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments