ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলায় বাঁধা দেওয়ায় প্রতিবেশির লাঠির আঘাতে আসাদ খান (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশি নুরজ্জামানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে প্রায়ই মোবাইল গেমস খেলে। সকালে আসাদ খান বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন তার বাড়ির পেছনে মোবাইলে গেমস খেলছে। এসময় তিনি তাকে অনত্র গিয়ে খেলতে বললে বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার ওসি মোঃ আমিনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রাম থেকে অজ্ঞাত (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার এসআই ইব্রাহিম আখন্দ জানান, সুহিলপুর গ্রামের তেলিপাড়া স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহর পরিচয় এখনো জানা যায়নি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments