ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত জাতীয় বাজেটে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কর্মীদের চাকুরি স্থায়ী করার কোন দিক নির্দেশনা না থাকার প্রতিবাদে এবং ২ লক্ষ ৩৮ হাজার কর্মীর চাকুরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ করেছে পেশাজীবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে সরকারের ঘরে ঘরে চাকুরি প্রকল্পের বেকার হয়ে পরা কর্মীরা।
বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি আতিক হাসান রাজার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আপন খালিদ, সাংগঠনিক সম্পাদক শাহদত হোসেন, সহ-সভাপতি রাজিব হোসেন, এনামুল হক, শাহ পরান, সলিমুল্লাহ খান প্রমুখ।সমাবেশে আন্দোলনরত কর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জানান শমিকনেতা জলি তালুকদার।
উল্লেখ্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের ঘরে ঘরে চাকরি দেওয়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০১০ সালের ৬ মার্চ কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারের ১৮ থেকে ৩৫ বছর-বয়সী একজনকে চাকুরি দেয়ার কাজ শুরু হয়। যারা দুই বছর পরেই বেকার হয়ে পরেন।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের বেকার কর্মীদের স্থায়ী চাকুরি দেয়ার ঘোষণা সরকার না দিলে দেশব্যাপী আন্দোলনের কর্মসুচি গ্রহণ করার আল্টিমেটাম দেয়া হয়।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments