নেত্রকোণা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভূমি-প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ খবরে জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।
মঙ্গলবার দুপুরের দিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে নেত্রকোণা-১ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলীয় নেতাকর্মীরাও আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
বিএনপির নেতাকর্মীরা বলেন, কায়সার কামালের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নেত্রকোণাবাসীর জন্য গর্বের বিষয়। তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান মন্ত্রিপরিষদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে।
এর আগে ব্যারিস্টার কায়সার কামাল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার তিনি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।
এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “কায়সার কামাল প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নেত্রকোণা জেলাবাসী আনন্দিত। আমরাও উল্লাসিত উচ্ছ্বসিত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ আমরা।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিপরিষদ দেশের ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের দৃষ্টান্ত হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে।”
নে ক সু এর সাবেক এজিএস ও জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাত হাসান সৈকত বলেন
আমরা নেত্রকোণা বাসী আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে চির কৃতজ্ঞ, তিনি আমাদেরকে মূল্যায়িত করেছেন।
ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আমরা নেত্রকোণা বাসী আনন্দিত ও উদ্বাসিত। আমরা প্রত্যাশা করি একটি আদর্শিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে ব্যারিস্টার কায়সার কামাল অগ্রণী ভূমিকা পালন করবে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে কায়সার কামাল এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নেবেন এবং সীমান্তবর্তী জনপদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments